ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দর -ফাইল ছবি, কপোতাক্ষ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

আজ (মঙ্গলবার) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শিশুদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে। আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজিবী সমিতি নামে ৩টি এনজিও তাদের গ্রহণ করেছে।

সূত্র জানায়, পাচার প্রতিরোধে কাজ করছে দেশি, বিদেশি বিভিন্ন সংগঠন। তারপরও থেমে নেই পাচার কার্যক্রম। কখনও ভালো কাজ, কখনও প্রেমের প্রলোভন দেখিয়ে নারী-শিশুদের ভারতে পাচার করে আসছে একটি চক্র। পরে সেখানে নিয়ে বিক্রি করে ইচ্ছের বিরুদ্ধে ব্যবহার করা হয় ঝুঁকিপূর্ণ কাজে।

এমন পাচারের শিকার ২৮ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত দেয় ভারতীয় পুলিশ। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায় কাউকে কাউকে দুই বছর থেকে ৮ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

ফেরত আশা শিশুরা বলেন, কাজের প্রলোভনে কেউ একা, আবার কেউ বাবা-মায়ের সাথে ভারতে যায়। কিন্তু কাজ না দিয়ে দালালেরা বিক্রি করে দেয় অন্যদের হাতে। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করেছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, ২৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা শিশুদের মধ্যে ২০ জন কিশোর ও ৮ জন কিশোরী রয়েছে। রাইটস যশোর ১০ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন, আর মহিলা আইনজীবী সমিতি ৮ জন গ্রহণ করেছে। পুলিশের কার্যক্রম শেষে শিশুদের আইনি সহয়তা দিতে গ্রহণ করেছে এনজিও কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন

আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬