ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে র‌্যাব-৬-এর বিশেষ টহল জোরদার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স যশোর জিলা স্কুল মাঠে প্রেস ব্রিফিং করেন -কপোতাক্ষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে যশোরসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৬। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় যশোরের আওতাধীন দুই জেলার আটটি সংসদীয় আসনে মোট ১৬টি টহল দল ও গোয়েন্দা ইউনিট কাজ করছে। এর মধ্যে যশোর জেলার ছয়টি আসনে ১২টি এবং নড়াইল জেলার দুইটি আসনে চারটি টহল দল দায়িত্ব পালন করছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছে র‌্যাব।

আজ (বুধবার) যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স যশোর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

র‌্যাব-৬ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনকে ঘিরে সন্দেহজনক ব্যক্তি বা উচ্ছৃঙ্খল কার্যকলাপ দেখলে দ্রুত র‌্যাব বা নিকটস্থ থানায় জানানোর জন্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে র‌্যাব-৬-এর বিশেষ টহল জোরদার

আপডেট সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬