ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতুয়া সম্মেলনে অনুদান

বিএনপি প্রার্থী মতিয়ার ফারাজীর জরিমানা ১০ হাজার টাকা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

বিএনপি প্রার্থী মতিয়ার ফারাজী -কপোতাক্ষ ফাইল ছবি

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আজ (রবিবার) শুনানি শেষে বিচারক সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস।

অভিযোগে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছিলেন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।

আদালতের আদেশে রবিবার মতিয়ার রহমান ফারাজী সশরীরে আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করেন। শুনানির সময় তিনি নিজের ভুলের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

তার স্বীকারোক্তি এবং আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মতুয়া সম্মেলনে অনুদান

বিএনপি প্রার্থী মতিয়ার ফারাজীর জরিমানা ১০ হাজার টাকা

আপডেট সময় : ০৪:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬