ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুটি বিদেশি পিস্তলসহ গুলি ও অন্যান্য সামগ্রি উদ্ধার

যশোরে ‘অস্ত্র ব্যবসায়ী’র বাড়িতে অভিযানে একই পরিবারের চারজন আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক একই পরিবারের ৪ জন -কপোতাক্ষ

যশোরে দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ আরিফের স্ত্রী, ভাইসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার গভীররাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়ায় আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র-গুলি উদ্ধার করে। এসময় আরিফ পালিয়ে যায়। তবে তার স্ত্রী লোপা খাতুন (৩২), ভাই জাকির হোসেন সাগর (৫২), আরেক ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে যৌথবাহিনী।

আজ (রোববার) আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত থানায় হস্তান্তর করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। রাত দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাড়িতে অভিযান চালিয়ে দুটি ইউএসএ-র তৈরি পিস্তল ও দুটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দুটি চাপাতি, দুটি চায়না ব্যাটন স্টিক, দুটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র‌্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুটি অ্যান্ড্রয়েডফোন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুটি বিদেশি পিস্তলসহ গুলি ও অন্যান্য সামগ্রি উদ্ধার

যশোরে ‘অস্ত্র ব্যবসায়ী’র বাড়িতে অভিযানে একই পরিবারের চারজন আটক

আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬