ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর

বিপুল নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিজিবির হাতে আটক ভারতীয় ট্রাক চালক -কপোতাক্ষ

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি। আজ (রবিবার) দুপুর দুটোয় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনার বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে জানায় বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেনাপোল বন্দর

বিপুল নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬