ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামলায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি আহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

পিছন দিক থেকে হাতুড়ি দিয়ে হামলায় আহত অটোরকিশা চালক আমজাদ -কপোতাক্ষ

যশোরে পৃথক দুই ঘটনায় হামলার শিকার হয়ে অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৭টার দিকে যশোর সদরের বলরামপুর রামপুর স্কুল মাঠ এলাকায়। এ ঘটনায় আহত ব্যক্তি আমজাদ (৬০)। তিনি সাতক্ষীরা সদর থানার গাজিরহাট এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং বর্তমানে রাজারহাট ধোপাপাড়া মীরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পেশায় তিনি অটোরিকশা চালক।

সূত্র জানায়, মনিহার এলাকা থেকে অজ্ঞাতনামা এক যাত্রী নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে ওই যাত্রী পিছন দিক থেকে হাতুড়ি দিয়ে আমজাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, একইদিন রাত ৯টার দিকে মনিরামপুরের গাবুখালী বাজারে আলাউদ্দিনের চায়ের দোকানের সামনে আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে আহত হন ওলিয়ার রহমান (৫৫)। তিনি গাবুখালী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসে থাকার সময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন সোহান (১৯) নামের এক যুবক কাঠের লাঠি দিয়ে ওলিয়ার রহমানের মাথায় আঘাত করে। এতে তার মাথায় রক্তাক্ত কাটা জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনিও বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হামলায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি আহত

আপডেট সময় : ০৭:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬