সংবাদ শিরোনাম ::
ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবদল নেতাকে পিটিয়ে আহত
প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় এক যুবদল নেতা আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি জনি হাসান (৪২) ওসমানপুর গ্রামের মৃত কালু মোল্লার ছেলে এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, ভোট চাওয়াকে কেন্দ্র করে ওসমানপুর বাজার এলাকায় একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক হান্নান (৪০), রবিউল (৩৮), নজরুল (৪৮), শাহাদাৎ (৪৫), হারুনসহ (৪৫) আরও ৪-৫ জন জনি হাসানের ওপর হামলা চালায়। হামলাকারীরা হকিস্টিক, হাতুড়ি ও স্টিলের জিআই পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

















