সংবাদ শিরোনাম ::
যশোরে পরিত্যক্ত রেল কোয়ার্টারে ১১ ককটেল
প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার-কপোতাক্ষ দিকে রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরের বারান্দা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ারসংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করে তারা। উদ্ধারকৃত ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















