ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বসুন্দিয়ার চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল আটক ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী মারুফ গ্রেফতার মাদকমুক্ত ও নিরাপদ যশোর গড়তে ধানের শীষে অমিতের ভোট প্রার্থনা ‘নিজেদের রক্ষা করতে তারা মিথ্যা কথা বলছে’ যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের প্রস্তুতি বিএনপির যশোরে ৪টি বিদেশি পিস্তল, ১০টি গ্রেনেডসদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে’ বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা মানবিক বিবেচনায় জামিনের পর যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

আচরণবিধি লঙ্ঘনে শৈথিল্য নয় : ডিসি

যশোর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে অতিথিবৃন্দ -কপোতাক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর-৩ সদর আসনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা সাফফয়াত আরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভোটগ্রহণে দায়িত্বরত সবাইকে ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণসহ নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শৈথিল্য নয় : ডিসি

যশোর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬