ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমান আসছেন সোমবার

যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের প্রস্তুতি বিএনপির

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত -কপোতাক্ষ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যশোরের প্রথম সমাবেশকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। এজন্য সোমবারের এই সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করার প্রস্তুতি নিয়েছে যশোর জেলা বিএনপি।

আজ (রবিবার) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরে প্রথমবারের মতো জনসভায় অংশ নিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে তিনি যশোরে পৌঁছাবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ যশোরের স্মরণকালের বৃহত্তম জনসমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

তিনি আরও বলেন, এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শহরের ভেতরে নয়, শহরের বাইরে গিয়ে জনসভা আয়োজন করছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই শহরের মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই শহরের বাইরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরপরও যদি সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়, সেজন্য আমরা আগেই ক্ষমা প্রার্থনা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমিত বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদাহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুলসহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে, যশোরে তারেক রহমানের প্রথমবারের মতো আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। এ উপলক্ষে ক্রীড়া উদ্যানে জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। মঞ্চ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ চলছে পুরোদমে। স্থানীয় শ্রমিকেরা জানান, নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পন্ন করার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে, কর্মসূচি সফল করতে সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের এই সফরসূচি জেলা বিএনপিকে অবহিত করেছেন। এরপর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই দিনরাত পরিশ্রম করছেন জনসভা সফল করতে। মঞ্চ প্রস্তুতির কাজ শেষদিকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমান আসছেন সোমবার

যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের প্রস্তুতি বিএনপির

আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬