ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোর সদরে আচরণবিধি লঙ্ঘন

বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

ধানের শীষের প্যানা সম্বলিত ব্যানার টাঙানোর অপরাধে বিএনপি প্রার্থীকে জরিমানা গুনতে হয় -কপোতাক্ষ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-(সদর) আসনের ধানের শীষ ও জামায়াতের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার শামীম হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার শামীম হোসাইন জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন ছাত্রাবাসের প্রধান ফটক ও প্রাচীরে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পোস্টার সাঁটানো ছিল। একইসাথে বিভিন্ন স্থানে ধানের শীষের প্যানা সম্বলিত ব্যানার টাঙানো ছিল। সেকারণে বিএনপির এই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

যানবাহনের পিছনে জামায়াত প্রার্থীর ছবি সম্বলিত প্যানা সাঁটানো থাকায় জরিমানা করা হয় -কপোতাক্ষ

অন্যদিকে, বিভিন্ন যানবাহনের পিছনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা সাঁটানো ছিল। সেকারণে এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ঘটনাস্থল থেকে এসব পোস্টার অপসারণ করা হয়েছে। তিনি বলেন, জরিমানার সাথে দুই প্রার্থীর প্রতিনিধিকে সর্তক করা হয়। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোর সদরে আচরণবিধি লঙ্ঘন

বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬