ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৬৫ লক্ষাধিক টাকার রুপা ও মদসহ চার পাচারকারী আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রুপা ও বিদেশি মদসহ আটক চার পাচারকারী -কপোতাক্ষ

যশোরে বিপুল পরিমাণ রুপা ও বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায়, একই জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহভাজন চার ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার ২শ’ ৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে রুপা সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৬৫ লক্ষাধিক টাকার রুপা ও মদসহ চার পাচারকারী আটক

আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬