সংবাদ শিরোনাম ::
যশোর সদর আসন
অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ
প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। -কপোতাক্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু মনোনয়ন সংগ্রহ করেন।
আজ (বুধবার) দুপুর আড়াইটায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।















