ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, কারাদণ্ড

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে আটক দুজন মাদকসেবী -কপোতাক্ষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী অভিযানে দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

আজ (বুধবার) বিকালে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ পান্নাকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিন বিকালে সদর থানার তপসীডাঙ্গা কামারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. হুসাইন হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, কারাদণ্ড

আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫