ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

ডিসপ্লেতে নান্দনিক প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কাড়ে -কপোতাক্ষ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মনিহার চত্বর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ফিরোজ কবির, জেলা আনসার কমান্ড্যান্ট মো. আল আমিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৫০ মিনিটে যশোর শহরের শামস উল হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিনসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও নান্দনিক প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কাড়ে।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫