ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছাত্র ইউনিয়ন যশোরের সভাপতি রাশেদ, সেক্রেটারি স্বাক্ষর

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সম্মেলন উদ্বোধন করেন নেতৃবৃন্দ -কপোতাক্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খানকে সভাপতি ও স্বাক্ষর দত্তকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা হয়েছে।

আজ (শনিবার) যশোর টাউন হল ময়দানের সংগঠনটির জেলা শাখার ১৩তম সম্মেলন শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন।

এর আগে বিকালে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নাজিফা জান্নাত, সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন জেলা কমিটিতে রাশেদ খানকে ও স্বাক্ষর দত্ত ছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইব্রাহিম খলিলকে।

কমিটির সহ-সভাপতি রাকিব হাসান রাফি, সাদমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম শাহরিয়ার অঙ্গন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রেয়াস খান, সাংস্কৃতিক সম্পাদক রাজুকী মেহরুন রজনী, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক আহনাফ হাবিব সাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র গাঙ্গুলী, ক্রীড়া সম্পাদক অন্তরা দাস, সদস্য আরাফাত রহমান পিয়াল, রিয়াদ রায়হান, গোপাল দাস, মার্জিয়া দাস, এস এম নাঈম, চিরঞ্জিত রায়, প্রনয় রায়, অরন্য মন্ডল, রিয়াদ রায়হান, তাহসীন আহমেদ, স্বর্ণা দাস, তনু বিশ্বাস।

শেষে নতুন কমিটিকে শপথ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।

সম্মেলন শেষে শহরের আনন্দ মিছিল বের করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র ইউনিয়ন যশোরের সভাপতি রাশেদ, সেক্রেটারি স্বাক্ষর

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫