ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যবিপ্রবির এনএফটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ -কপোতাক্ষ

‘নতুনরা আসুক আশা নিয়ে, বিদায়ীরা যাক আলোকিত পথে’ শিরোনামে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি (এনএফটি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) এনএফটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, পরিশ্রমই সকল সফলতার প্রথম শর্ত। আমাদের জীবনের প্রতিটি সাফল্য, তা সে ছোট হোক বা বড়, পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয়। পরিশ্রম ব্যতিত এই পৃথিবীতে কোনোকিছুই এমনি এমনি পাওয়া যায় না। এজন্য জীবনের সবক্ষেত্রে পরিশ্রমি হতে হবে। পরিশ্রম হলো এমন একটি সিঁড়ি যা বেয়ে তোমরা তোমাদের সফলতার শিখরে পৌঁছাতে পারবে। কঠোর পরিশ্রম তোমাদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং আত্মবিশ্বাস তৈরি করবে যা দ্বারা তোমরা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার সাহস পাবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য ধারন করে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রথম থেকেই যদি তোমরা কঠোর পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য ধারন করতে পারো তবে তোমাদের সফলতা আসবেই।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানের নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান ও সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান প্রান্ত ও হাবিবা রহমান।

সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবির এনএফটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫