ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে দুটি আসন সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

দুটি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা -কপোতাক্ষ

যশোরের দুটি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।

আজ (রবিবার) বিকেলে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূলের নেতৃত্বে মিছিলটি শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনোভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যে একতরফা, তা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদের বেরিয়ে আসতে হবে।

এর আগে, জেলা সিনিয়র নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা জামায়াতে ইসলামীর আট উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, রেজাউল করিম, জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বিশিষ্ট লেখক ও গবেষক যশোর-৫ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, শহর সেক্রেটারি ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যশোর-৬ আসনের সীমানা পুর্নগঠনের জন্য গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। প্রস্তাবিত ৯০ নং নির্বাচনী এলাকা যশোর-৬ আসনে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ৬টি ইউনিয়ন- ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর এবং কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন- সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা অন্তর্ভুক্তির আবেদন করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত যশোর-৬ আসন বাস্তবায়ন করতে হলে কেশবপুর উপজেলাকে যশোর-৫ (মনিরামপুর) আসনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আর যশোর-৪ আসনে বাঘারপাড়ার সঙ্গে সদর উপজেলার ৫টি ইউনিয়ন সংযুক্ত করে সংসদীয় আসন করতে হবে। এতে যশোর-৩ (সদর) আসনের ৫টি ইউনিয়ন কেটে যাবে। এমন পরিবর্তনের আভাসকে মেনে নিতে না পেরে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচির পালন করছে জেলা বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে দুটি আসন সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫