ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য নুরুল হক নূর

যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন -কপোতাক্ষ

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফনা তোলার চেষ্টা করেন না। জনগণ সেই ফনা ভেঙ্গে দেবে।

আজ (শুক্রবার) বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। ১৮ কোটা সংস্কার থেকে ২৪ রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ যশোর জেলা। এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নূর।

আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভাবছে তারা মুর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদের আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতি করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপানারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছে। মুর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে, দেশকে আর একটি নরকে পরিনত করবে। কাজেই বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথামতো ফনা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন; এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্যদল করেন। বিএনপি, জামায়াত গণঅধিকার এনসিপি যে দল ভালো লাগে সেই দল করেন। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না।

জুলাই সনদ বির্তক তুলে গণঅধিকার পরিষদের এই শীর্ষ বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐক্যমত কমিশনের দুই মাস আলাপ করলাম। কিন্তু কোনো কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলন হয়নি। জুলাই সনদে জনআকাঙ্খা পূরণ না হলে গণঅধিকার পরিষদ সাক্ষর করবে না। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাবো, দেশের স্বার্থের কিছু মত ছাড় দিয়ে হলেও সবাইকে ঐক্যমতে আসার।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন, তবে নির্বাচন সংস্কার না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।

দলের জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।

সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।

সমাবেশে বৃহত্তর যশোরের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য নুরুল হক নূর

যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে

আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫