ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খাদ্যসামগ্রি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম

কোনোভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস খাদ্যসামগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন -কপোতাক্ষ

বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। এই অর্জনকে নস্যাৎ করতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক কথা বলা হচ্ছে। যার ফলে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। কিন্তু কোনোভাবেই আমরা গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না। ষড়যন্ত্রকারীদের সফল হতে দেব না।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুষ্ঠানে ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে এক বস্তা করে চাল উপহার হিসেবে প্রদান করা হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। জনগণ যাদের রায়ে দেবেন, তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাক, আর না পাক দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সংগ্রাম অটুট থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতির করে, ক্ষমতার জন্য নয়। প্রতিটি সংকটে, সমস্যায়, আনন্দ-বেদনায় সবসময় জনগণের কাছে থেকে সেটি প্রমাণ করেছে। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। তাদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক আদর্শ। সেই আদর্শের ধারাবাহিকতায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর লড়াই করে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। সেই লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। রক্তের সাগর পাড়ি দিয়েছি, কেবলমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্য। তাই আমরা চাই আগামীতে দেশের মালিক জনগণ ঠিক করবে কারা দেশ কারা পরিচালনা করবে। জনগণকে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ করে দিতে হবে। সেটির বাস্তব প্রতিফলন না হওয়া পর্যন্ত আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই চক্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্রের নতুন সূর্যোদয় করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খাদ্যসামগ্রি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম

কোনোভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না

আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫